শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই এনজিও কর্মী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই এনজিও কর্মী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-সরাইগাছি সড়কের বড় দাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডমালা আশুরার মোড় এলাকার মোকলেসুর রহমানের ছেলে মজিবুর রহমান (৩৭) ও জেলার গোমস্তাপুর উপজেলার মকরমপুর গ্রামের রাফজুল ইসলামের মেয়ে রুবিন খাতুন (১৮)।

গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-সরাইগাছি সড়কের বড় দাদপুর এলাকায় মোটরসাইকেল চালক মজিবুর ও আরোহী রুবিনকে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটি ধাক্কা দিলে ঘটনাস্থলে মজিবুর মারা যায়। পরে স্থানীয়রা রুবিনকে গুরুতর আহত অবস্থায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু এ্যাম্বুলেন্স যোগে রামেকে নেওয়ার পথে রুবিন মারা যায়।

এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD