শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় বংশোদ্ভুত আইরিশ ক্রিকেটার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১

টেস্ট ক্রিকেটের নবীন সদস্য আয়ারল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা বেশ অবাক করার মতোই। দারুণ সব ঘটনার কারণে এই সিরিজ দুই দলই অনেকদিন মনে রাখবে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড। তৃতীয় ম্যাচে বিশ্ব রেকর্ড গড়েন ভারতীয় বংশোদ্ভূত আয়ারল্যান্ডের ক্রিকেটার সিমি সিং।

সিমির জন্ম ভারতের পাঞ্জাবে। তিনিই বিশ্বের এক মাত্র ব্যাটসম্যান যিনি ওয়ানডে ক্রিকেটে আট নম্বরে বা তার নীচে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছেন! সিরিজের তৃতীয় ম্যাচে ৯১ বলে তিনি ঠিক ১০০* রানে অপরাজিত ছিলেন। তার ব্যাটে ভর করে আয়ারল্যান্ড করে ২৭৬ রান। ম্যাচ জেতার জন্য এই রান অবশ্য যথেষ্ট ছিল না। দক্ষিণ আফ্রিকার ৩৪৬ রানের পাহাড় অতিক্রমে নেমে একসময় ৯২ রানে ৬ উইকেট হারিয়েছিল।

আইরিশরা কোনো লড়াই ছাড়াই যখন আত্মসমর্পণ করতে যাচ্ছিল, সেই সময় দলের হাল ধরেন আট নম্বরে ব্যাট করতে নামা সিমি। তার ব্যাটের সামনে অনরিখ নর্টিয়ে, কেশব মহারাজদের দিশেহারা লাগছিল। তারপরও ৭০ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা। ১-১ ব্যবধানে সিরিজ শেষ হয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইরিশদের প্রথম জয় পাওয়ার সিরিজে এই রেকর্ড গড়েন সিমি। আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে এই পারফর্মেন্স নিঃসন্দেহে আইরিশদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD