শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চাঁদা না দেয়ায় লাশ হলেন গরু ব্যবসায়ী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

ফেনী পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম পিস্তল দিয়ে গুলি করেন। মারা যাওয়ার পর কাউন্সিলর আবুল কালাম, তার ভাতিজা রাজু ও নাঈম হাসান তিনজনে শাহজালালের লাশ নিয়ে পুকুরে ফেলে দিয়ে চলে যান।

শনিবার (১৭ জুলাই) বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হত্যা মামলার ৩নং আসামি নাঈম হাসান।

প্রসঙ্গত, শুক্রবার (১৬ জুলাই) ভোর রাতে গরু ব্যবসায়ী শাহ জালাল দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় কাউন্সিলর কালাম নিজ হাতে গুলি করে হত্যা করে লাশ পানিতে ফেলে দেয়। বর্তমানে কালাম পলাতক রয়েছে বলে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, কালাম আড়াই ডজন মামলার আসামি। সে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়। এরপর নিজেই গড ফাদার বনে যান। তার অপকর্মের খেসারত টানতে গিয়ে অতিষ্ঠ এলাকাবাসী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD