শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

কমলাপুর রেলওয়ে স্টেশনে ১৪ থেকে ১৮ জুলাই মোট ১ লাখ ১০ হাজার ৬৫০টি টিকিট বিক্রি হয়েছে। বোরবার (১৮ জুলাই) সবশেষ টিকিট বিক্রি হয় ২২ জুলাইয়ের। এ দিন ২২ জুলাইয়ের ঈদ ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনে কমিউটার ও মেইল ট্রেনের কাউন্টারে টিকিট প্রত্যাশীদের ভিড় দেখা গেছে। অন্যদিকে আন্তঃনগর ট্রেনের সব কয়টি কাউন্টার বন্ধ ছিল। এসব ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে কাটতে হয়েছে।

ঢাকা রেলওয়ে বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামান মোহসী গণমাধ্যমকে জানান, গত ৫ দিনে মোট ১ লাখ ১০ হাজার ৬৫০টি টিকিট বিক্রি হয়েছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ৫৭ হাজার টিকিট বিক্রি হতো। স্বাস্থ্যবিধি মানার কথা বললেও অনেক যাত্রী স্টেশন ও ট্রেনে উঠে মাস্ক খুলে রাখছেন।

তিনি আরও বলেন, ২৩ জুলাই থেকে আবারো কঠোর বিধিনিষেধ আরোপ হওয়ায় ঈদযাত্রায় এবার ট্রেনের ফিরতি টিকিট রোববার দেয়া হয়েছে। ঈদযাত্রার তৃতীয় দিনও সব ট্রেন সিডিউল অনুয়ায়ী চলাচল করেছে। বিনা টিকিটে কাউকেই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানান, রোববার পর্যন্ত বিশেষ ট্রেনে মোট ১ হাজার গরু-ছাগল ঢাকায় আনা হয়েছে। গরু প্রতি ৫০০ টাকা এবং ছাগল মাত্র ৯২ টাকায় পশ্চিম ও পূর্বাঞ্চল থেকে এসব পশু ট্রেনে করে ঢাকায় আনা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD