শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পঞ্চগড়ের হাটে পশু বেশি, ক্রেতা কম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

কোরবানির ঈদের আর বাকি মাত্র তিন দিন। কিন্তু ক্রেতা সংকটে এখনও পঞ্চগড়ের রাজনগর পশুরহাটে বিক্রি জমে ওঠেনি। এতে দুশ্চিন্তায় খামারি ও স্থানীয় ব্যবসায়ীরা। গরু বিক্রি না করে অনেককে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে দেখা গেছে।

রোববার (১৮ জুলাই) দুপুরে জেলা শহরের পূর্ব জালাসীর এই হাটে গিয়ে দেখা যায়, গরু-ছাগল নিয়ে বিক্রেতাদের ভিড়। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন আকারের গরু ও ছাগল নিয়ে হাটে এসেছেন খামারি ও ব্যবসায়ীরা। তবে বিক্রি নেই বললেই চলে।

কথা হয় গরু ব্যবসায়ী মিজানের সঙ্গে। তিনি ১৮টি গরু এনেছিলেন। বিক্রি করতে না পেরে সবগুলো ফেরত নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, কোরবানির হাটকে কেন্দ্র করে গরুগুলো চড়া দামে কিনেছিলেন। লকডাউনের কারণে এতদিন হাটে তুলতে পারেননি। এখন ঈদের আগে বিক্রি করতে না পারলে লোকসান গুনতে হবে।

একই কথা শোনান জালাল উদ্দীন নামের আরেক ব্যবসায়ী। তিনি ১১টি গরু এনেছিলেন। এর মধ্যে মাত্র দুটি গরু বিক্রি করতে পেরেছেন। তাও প্রত্যাশিত দাম পাননি বলে জানান তিনি।

আবুল হোসেন নামের এক কৃষক নিজের পালিত পাঁচটি গরু এনেছিলেন। বিক্রি করেছেন মাত্র একটি। তিনি বলেন, ক্রেতাই আসছে না। আসলেও প্রত্যাশিত দামের ধারে কাছেও দাম বলছে না।

করোনা সংক্রমণরোধে হাটের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় যে নির্দেশনা জারি করেছে, কাউকে তা মানতে দেখা যায়নি। স্বাস্থ্যবিধি না মেনে হাটে ঘোরাঘুরি করছেন গরু ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ। অনেকের মুখে মাস্ক ছিল না। কেউ থুতনিতে নামিয়ে রেখেছেন।

রাজনগর হাটের ইজারাদার মোশারফ হোসেন বলেন, এবার বাইরের জেলা থেকে ব্যবসায়ীরা আসেননি। লকডাউনের সময় তারা বিভিন্ন খামার থেকে গরু সংগ্রহ করেছেন। আর স্থানীয় অনেক ক্রেতাই স্বাস্থ্যঝুঁকির কথা ভেবে হাটে আসছেন না। তারাও কোরবানির জন্য বিভিন্ন খামার থেকে গরু কিনছেন।

স্বাস্থ্যবিধির বিষয়ে হাট ইজারাদার বলেন, অনেকে নির্দেশনার তোয়াক্কা করছেন না। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ইজারাদারের লোক কাজ করছেন। তারা স্বাস্থ্যবিধি নিশ্চিত ও মাস্ক পরানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছেন। এতে কেউ মানছেন, আবার কেউ মানছেন না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD