শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

উত্তরাঞ্চলসহ পার্বত্য এলাকায় বন্যার আশঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এতে করে দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বন্যা সম্পর্কিত প্রতিবেদনে রোববার (১৮ জুলাই) এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশের উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বেড়ে আগামী সাতদিনে সতর্কসীমায় পৌঁছবে। কোথাও কোথাও বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। আগামী ২৪-৭২ ঘণ্টায় (২-৩ দিন) তিস্তা ও ধরলা নদীর পানি কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

অপরদিকে মধ্যাঞ্চলের পদ্মা নদীর পানি কোথাও কোথাও বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। আবার বৃষ্টির কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি আগামী সাতদিনে বাড়তে পারে। ফলে দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এদিকে পশ্চিমাঞ্চলের গঙ্গা নদীর পানি আগামী সাতদিনে বাড়তে পারে। তবে এতে বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা নেই।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূইয়া বলেন, ‘জুলাইয়ের প্রথমার্ধে উজান অববাহিকার অনেক স্থানে বৃষ্টিপাতসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। এর ফলে দেশের প্রধান নদীগুলোর পানি বাড়ছে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD