শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বগুড়ায় আরও ১৭ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৭ জন এবং করোনা উপসর্গে ১০ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৯ জন।

সোমবার (১৯ জুলাই) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনায় মারা যাওয়া ৭ জনই বগুড়া জেলার বাসিন্দা। উপসর্গে যারা মারা গেছেন তারা বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৪৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৭০ জন।

এখন পর্যন্ত বগুড়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ২৪৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬০৯ জন। করোনায় মোট মারা গেছেন ৫১৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১২৩ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD