সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে কামারখন্দ উপজেলার নলকা সেতুর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া আক্তার (২৫) নওগাঁ জেলার মান্দা থানার কাঞ্চপুর গ্রামের মোস্তফা কামালের স্ত্রী।
কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মাহফুজুর রহমান জানান, মোটরসাইকেল করে মোস্তফা কামাল তার স্ত্রী রাবেয়াকে নিয়ে ঢাকা থেকে বাড়িতে যাচ্ছিলেন। তারা নলকা ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মোস্তাফা কামালের স্ত্রী মারা যান। মোটরসাইকেল চালক মোস্তফা কামালকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।