শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মায়ের কোলে ফিরল বালিহাঁসের ১০টি ছানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

নাটোরের সিংড়ায় মায়ের কোলে ফিরে নতুন জীবন পেল ১০টি পাতি সরালি (বালিহাঁস) ছানা। সোমবার সকাল ৯টায় উপজেলার শাহবাজপুর গ্রাম থেকে ছানাগুলোকে উদ্ধার করে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। পরে মা পাখিকে খুঁজে বের করে ছানাগুলোকে তার কাছে ফিরিয়ে দেয়া হয়। গড়ে দেয়া নিরাপদ আশ্রয়স্থল।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, সোমবার সকাল ৭টায় উপজেলার শাহবাজপুর গ্রামের প্রায় ৫০ ফুট উঁচু একটি খেজুর গাছ থেকে ১০টি পাতি সরালি (বালিহাঁস) ছানা পড়ে যায়। মুহূর্তেই ছানাগুলোকে কাক এসে আক্রমণ করে। পরে কাকের মুখ থেকে ছানাগুলোকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়। গ্রামবাসীর মাঝে পাখি রক্ষায় লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সাংবাদিক ও পরিবেশ কর্মী আব্দুর রশিদ, পরিবেশ কর্মী শামিম খন্দকার, সাকী রেজওয়ান প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD