শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

কুষ্টিয়ায় মোটরসাইকেলের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মারুফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার(২০ জুলাই) সকালের দিকে কুষ্টিয়া শহরতলীর খাজানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ মিরপুর উপজেলার পোড়াদহ উত্তর কাটদহ গ্রামের মুক্তার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ হোসেন পোড়াদহ বাজারে মা গার্মেন্টসের কর্মচারী ছিলেন। সকালের দিকে পোড়াদহ থেকে গার্মেন্টসের পোশাক কেনার জন্য কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা হলে খাজানগর এলাকায় ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক মারুফ ঘটনাস্থলে মারা যান এবং ইজিবাইক চালককে স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাবিরুল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মারুফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD