শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ২১ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন।

বুধবার (২০ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ ভালুকা উপজেলার সাগর (২৫) ও মোকসেদুল (২৮), হালুয়াঘাট উপজেলার প্রদীপ সাগমা (৮৩) নেত্রকোনা পূর্বধলা উপজেলার আক্কাছ আলী (৬৫), কেন্দুয়া উপজেলার সালেহা (৭০), টাঙ্গাইল মধুপুরের ফরিদা ইয়াসমিন (৫৩) এবং জামালপুর সদরের হেরা লাল (৫৫)।

সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের সালমা (২০), নওসের আলী (৯০), শহিদুল (৬০), মুক্তাগাছা উপজেলার নাসিমা (৪০), মোমেনা বেগম (২৫), হাজেরা (৭০), গৌরীপুর উপজেলার মোহাম্মদ আলী (৭০), ফুলপুর উপজেলার শরিফুদ্দিন (৬০), টাঙ্গাইল সদরের মোমেনা (৬০), শখিপুর উপজেলার আব্দুল হাকিম (৬০), নেত্রকোনা সদরের রিয়াসুল হক (৫৫), শেরপুর নকলা উপজেলার মঞ্জুর (৬৫), জামালপুর সরিষাবাড়ি উপজেলার উমর আলী (৬৫) ও গাজীপুর সদরের দীপক সরকার (৪৫)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫৫ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৯২ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন আছেন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৯২৪টি নমুনা পরীক্ষায় আরও ২০১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১.৭৫ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১১ হাজার ৯৮২ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৮৪ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD