শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গাজীপুরে গ্যাসের গন্ধ: যা বলছে তিতাস কর্তৃপক্ষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

গাজীপুর সিটি কপোরেশনের বিভিন্ন এলাকায় হঠাৎ গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। এতে অনেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে চুলায় রান্না করা বন্ধ করে দেন।

গাজীপুর সিটি করপোরেশনের ২৩, ২৪, ২৫, ২৮ নম্বর ওয়ার্ডে (১৯ জুলাই) বিকেল থেকে গন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

জয়দেবপুর শহরের উত্তর ছায়াবীথি এলাকার বাসিন্দা মেহবুবা মৌলি সূচনা বলেন, ‘কয়েকদিন হলো গ্যাসের সমস্যা হচ্ছে। গতকাল বিকেলে রান্না করতে গিয়ে প্রচুর গ্যাসের গন্ধ পাই। ভয়ে রান্না করিনি। রাতে গন্ধ প্রতিটি রুমে ছড়িয়ে পড়ে। সকালেও ওই গন্ধ পাওয়া যাচ্ছে।’

২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আফসানা আক্তার বলেন, ‘আমরা পরিবারের সবাই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। পরে জানতে পারলাম আরও অনেক বাসায় এমন গন্ধ। তখন ভাবলাম অন্য কোনো সমস্যা হয়েছে।’

এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন গাজীপুর শাখার ব্যবস্থাপক (অপারেশন) রেদওয়ানুজ্জান বলেন, ‘গ্যাসের এই গন্ধ সবসময় থাকে কিন্তু আমরা বুঝতে পারি না। গ্যাসের চাপ কমে গেলে গন্ধটা বেশি পাওয়া যায়। তখন এটা বোঝা যায়। ঈদের ছুটিতে লোকজন বাড়ি যাওয়ায় আবাসিক এলাকাগুলোতে হঠাৎ অনেক বেশি গ্যাসের চাপ কমে গেছে। যার ফলে গন্ধ বেশি পাওয়া যাচ্ছে। এতে আতঙ্কিত বা ভয় পাওয়ার কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘এটা আমাদের জন্য অনেক সময় সুবিধা তৈরি করে। কোথাও গ্যাসের পাইপ লিক হয়েছে কিনা সেটার ধারণা পাই।’ তিনি গ‌্যাসের গন্ধে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD