শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২৫ লাখ টাকা দাম হাঁকা সেই ‘মানিক চাঁন’ ঢাকায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

রাজশাহীর বাঘা উপজেলার হেলালপুর গ্রামের বুদু প্রামাণিকের ছেলে চা বিক্রেতা হারান আলী। তিনি গত আড়াই বছর আগে ৫৯ হাজার টাকা দিয়ে কিনেছিলেন একটি গরু। পরে গরুটির নাম দিয়েছেন মানিক চাঁন।

আসন্ন কোরবানি ঈদে ২৫ লাখ টাকা দাম হাঁকা সেই ‘মানিক চাঁন’কে নেয়া হয়েছে ঢাকার গাবতলীর পশুরহাটে। সোমবার রাতে তাকে পিকআপে করে নেয়া হয়েছে এই হাটে। বেশি দামের আশায় এই মানিক চাঁনকে ঢাকার কোরবানি হাটে মঙ্গলবার ভোরে পৌঁছেন বলে হারান আলী জানান।

জানা যায়, স্থানীয় বাজারে দাম না উঠাই, ২০ মণ ওজনের মানিক চাঁনকে বেশি দামে বিক্রির আশায় ঢাকার কোরবানির পশুরহাটে নিয়েছেন হারান আলী। হারান আলী স্থানীয় বাজারে চা বিক্রির পাশাপাশি নিজ বাড়িতে গরু পালন করেন।

এ বিষয়ে হারান আলীর স্ত্রী মনোয়ারা বেগম জানান, ফ্রিজিয়ান জাতের গরুটি প্রতিদিনের খাবার খায় কাঁচা ঘাস, গমের ভুসি, ভাত, চিটাগুড়, শুকনা খড়। মানিক চাঁনকে নিয়মিত শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। গরমে চালাতে হয় বৈদ্যুতিক ফ্যান। গরুটি ১০ ফুট লম্বা ও সাড়ে ৫ ফুট উচ্চতা। গরুটির প্রতি দিনের খাবারের জন্য ব্যয় হয় প্রায় ৪৫০-৫০০ টাকা। বর্তমান দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, কোরবানির ঈদ উপলক্ষে উপজেলায় গরু, মহিষ, খাসি, ভেড়া প্রস্তুত রয়েছে। অতিরিক্ত পশু জেলার বাইরে পাঠানো হবে। এ ছাড়া অনলাইনে বেচাকেনা হচ্ছে। শুনেছি হেলালপুর গ্রামে একটি গরুর দাম হাঁকা হয়েছে ২৫ লাখ টাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD