শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঈদ করা হলো না শিশুটির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে সিয়াম (১০) নামের শিশু স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সিয়াম কার্পাসডাঙ্গা মিশন পাড়ার শুকুর আলির ছেলে ও মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান।

মৃত সিয়ামের পরিবারের সদস্যরা জানায় সকালে সিয়াম তাদের ঘরের টিভিতে ডিশ লাইনের লাইন লাগাতে গিয়ে অসাবধানতাবশত বিদুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পথে সে মারা যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD