শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

কুষ্টিয়ার মিরপুরে বাথরুম থেকে মনিরা খাতুন (৩০) ও তার ছেলে আনাজের (৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হাসলা গ্রামের সলিম বিশ্বাসের বাড়ির বাথরুম থেকে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সলিম বিশ্বাসের পুত্রবধূ প্রবাসী তাইজেল বিশ্বাসের স্ত্রী মনিরা খাতুন এবং তার একমাত্র ছেলে আনাজ।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মরদেহ দুটি বাথরুমে দেখে আমাদের জানায়।

ঘটনাস্থলে গিয়ে দেখি ওই নারী এবং তার ছেলে বাথরুমে একই ওড়নায় ঝুলছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুপুরে হালসা এলাকার নিজ বাড়ি থেকে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সেইসঙ্গে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD