শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাছের ড্রামের ভেতরে করে বাড়ি ফিরছিলেন তারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কঠোর লকডাউনের প্রথম দিনে রাস্তা অনেকটা ফাঁকা থাকলেও কিছু কিছু দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেছে। এসব দূরপাল্লার পরিবহন ঢাকায় প্রবেশ করছে। অল্পসংখ্যক পরিবহন উত্তরবঙ্গের দিকেও যাচ্ছে। ঈদ শেষে কিছু কিছু কর্মমুখী মানুষ কর্মস্থলে ফিরতে দেখা গেছে।

শুক্রবার (২৩ জুলাই) ঈদের তৃতীয় দিনে ঘরমুখী মানুষ বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে গন্তব্যস্থলে যাচ্ছে। চলাচলকারীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। সকাল থেকেই পুলিশ কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে। তবে গাজীপুর জেলা শহর অনেকটাই ফাঁকা।

অপরদিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় পুলিশের চেক পোস্টে একটি পিকআপ সন্দেহ হলে তল্লাশি করে দেখা যায়, মাছের ড্রামের ভেতরে করে যাত্রী নেয়া হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছিলো। তখন ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক সন্দেহ হলে তা থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ট্রাকে থাকা মাছের ড্রামের ভেতর থেকে ১০ যাত্রীকে উদ্ধার করা হয়। পরে যাত্রীদের নামিয়ে দিয়ে গাড়ির চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD