শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পেছাতে পারে অস্ট্রেলিয়া সিরিজ; খেলতে পারেন মুশফিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

উইন্ডিজ সফরে থাকা অস্ট্রেলিয়া দলের সবাই করোনা নেগেটিভ প্রমাণিত হওয়ায় অজিদের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। তবে জৈব সুরক্ষাবলয়ে করোনা ঢুকে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজ দুই দিন পিছিয়ে গেছে। একই কারণে পিছিয়ে যেতে পারে অজিদের বাংলাদেশে আগমন। এমন একটা সম্ভাবনা আছে। তবে এমনটা হবেই যে তার কোনো নিশ্চয়তা নেই। কয়েকদিন পেছালে অবশ্য মুশফিকুর রহিমকে পাবে বাংলাদেশ।

২৯ জুলাই ঢাকা আসার কথা অজিদের। তিন দিনের কোয়ারন্টিন শেষে ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ‘এখনো আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়নি। যদি এমন কিছু হয়, তাহলে সমস্যা হবে না। অস্ট্রেলিয়া সিরিজের ব্যাপারে আমরা আশাবাদী, কারণ আমাদের খেলার পর অস্ট্রেলিয়ার কোনো সিরিজ নেই। আমাদেরও খেলা নেই। যদি দুই, তিন, চার দিন পিছিয়েও যায়, তাহলে আমাদের সিরিজে কোনো সমস্যা হবে না।’

এদিকে মা-বাবা করোনায় আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ে সফরের মাঝপথে জৈব সুরক্ষা বলয় ভেঙে দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। নিয়মানুযায়ী অস্ট্রেলিয়া সিরিজের আগে তাক ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হতো। এমতাবস্থায় কোয়ারেন্টিন শিথিল করার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে প্রস্তাব দিয়েছিল বিসিবি। তারা সেটা গ্রহণ করেনি। যদিই সত্যিই সিরিজটা তিন-চারদিন পিছিয়ে যায়; তবে সেটা বাংলাদেশের জন্য শাপে-বর হবে। কারণ মুশফিককে তখন পাওয়া যাবে।

হিসাব অনুযায়ী ২১ জুলাই থেকে মুশফিকের কোয়ারেন্টিন শুরুর কথা ছিল। কিন্তু মুশফিকের পক্ষে সেটা সম্ভব হয়নি। ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত এই সিনিয়র ক্রিকেটারকে পাওয়া নিয়ে নিজাম উদ্দিন চৌধুরী আরও বলেন, ‘মুশফিকের মতো একজন ক্রিকেটারকে পাব না- এটা তো চিন্তার বিষয়। সেদিক থেকে আমাদের একটা চেষ্টা তো থাকবেই। আমরা এর মধ্যেই যোগাযোগ করছি। দেখি কী প্রতিক্রিয়া আসে। শুধু যে সফর পিছিয়ে যাচ্ছে সে জন্য না। আমরা আগে থেকেই যোগাযোগ করছি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD