শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাঙামাটিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

রাঙামাটির মগবানে বাসিরাম তংচঙ্গ্যা (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৫ জুলাই) এ ঘটনা ঘটে।

নিহত বাসিরাম সদর উপজেলাধীন মগবান ইউনিয়নের বল্টুগাছ মঈনপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসিরামকে তার বাসার অদূরে কুপিয়ে গুরুত্বর আহত করে ফেলে যায় সন্ত্রাসীরা। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর নিহতের স্বজনরা পুলিশকে না জানিয়ে লাশ দাহ করার জন্য নিয়ে যায়। বিষয়টি জানতে পারে কোতয়ালী থানা পুলিশ। পরে থানার ওসি কবির হোসেনের নির্দেশনায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, নিহত ব্যক্তি ও তার ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিলো। তাদের পাঁচ ভাইয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরেই এই হত্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছি। এই ঘটনায় তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD