শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকার পথে রোগী নিয়ে ৭ জন, হাজার টাকা জরিমানা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণের কারণে সরকারের জারি করা সবচেয়ে কঠোর বিধিনিষেধের মধ্যে গোপালগঞ্জ থেকে একটি মাইক্রোবাসে ঢাকায় এসেছেন ৭ জন! ঢাকার প্রবেশপথ নয়াবাজার ব্রিজে এসে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেটের চেকের মুখে। তাদের দাবি ছিল, গাড়িতে একজন রোগী রয়েছেন। তবে সঠিক কারণ দেখাতে না পারায় গুণতে হয় ১ হাজার টাকা জরিমানা।

রোববার (২৫ জুলাই) দুপুরে পুরান ঢাকার নয়াবাজার মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া পারভিন। অভিযান পরিচালনা সময় মাইক্রোবাসে অনেক মানুষ দেখে থামাতে বলেন। এক মাইক্রোবাসে এতো মানুষ আসার কারণ জানতে চাইলে তারা বলেন, কারণ হিসাবে যাত্রীরা দাবি করেন, তারা মাকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছেন। হাসপাতালে যাওয়ার জন্য এতো মানুষ কেন? এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারায় তাদের জরিমানা করা হয়।

মাইক্রোবাসের এক নারী যাত্রী জানান, তারা ঢাকাতেই থাকেন। সরকারি বিধিনিষেধের জন্য গণপরিবহন বন্ধ থাকায় তারা ঢাকায় আসতে পারছিলেন না। এজন্য মায়ের চিকিৎসা ও ঢাকায় আসার জন্য মাইক্রোবাস ভাড়া করেছেন তারা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া পারভিন জানান, বিধিনিষেধের তৃতীয় দিন দুপুর পর্যন্ত ২১ জনের বিভিন্ন মেয়াদের জরিমানা করা হয়েছে। তাদের অধিকাংশ চিকিৎসার কথা বলছে। তবে পর্যাপ্ত কারণ দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। এছাড়াও অকারণে অনেকেই বাইরে বের হচ্ছে। তাদেরও অর্থদণ্ডে দণ্ডিত করা হচ্ছে।

এদিকে কদমতলী কেরানীগঞ্জে ৩৪ জনকে বিভিন্ন মেয়াদের জরিমানা করেছেন ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD