শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাদুল্লাপুরে বোমা-ককটেল সদৃশ বস্তু উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরের রাস্তার পাশ থেকে দুটি পেট্রল বোমা ও দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা শহরের ডাকঘর সংলগ্ন রাস্তার পশ্চিম পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে পলিথিনে মোড়ানো একটি ব্যাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবর পেয়ে দুটি পেট্রল বোমা ও দুটি ককেটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো প্রাথমিকভাবে পানিতে ভিজিয়ে নিস্ক্রিয় করা হয়। এগুলো বোমা বা অন্য কিছু কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পরীক্ষার জন্য বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD