শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাইক্রোবাস চাপায় ফিরোজা খাতুন (৪৭) নামে সিএনজি চালিত অটোরিকশার এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী ও ছেলেসহ তিনজন।

রোববার (২৫ জুলাই) সকালে হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কের উপজেলার মাদলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা খাতুন কামারখন্দ উপজেলার গিয়াস উদ্দিনের স্ত্রী।

আহতরা হলেন, নিহতের স্বামী গিয়াস উদ্দিন (৫৫), তাদের ছেলে ওমর ফারুক ও অটোরিকশা চালক শাহজাদপুর উপজেলার নরিনা গ্রামের মো. আব্দুর রহমান (৫৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, সিএনজি চালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে এনায়েতপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস চাপা দিলে সংঘর্ষ হয়। এ সময় চালকসহ সিএনজির তিন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফিরোজা। আহতদের মধ্যে দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও মাইক্রেবাস জব্দ করা হয়েছে। মাইক্রোবাসটিতে বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ ব্যবস্থাপনা কাজে নিয়োজিত এমন স্টিকার লাগানো রয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD