শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মা নিহত, আহত দুই শিশু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হরিনগর এলাকায় ট্রাকের ধাক্কায় নাসিমা আক্তার (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে নিহতের ৭ মাসের মেয়ে সিদ্দীকা ও ৭ বছরের মেয়ে নাফিজা।

সোমবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২দিকে শিবগঞ্জ উপজেলার হরিনগর পিটতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিমা আক্তার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের সাহেদ আহমেদের স্ত্রী।

পুলিশ জানায়, অটোরিকশা যোগে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন নাসিমাসহ তার দুই মেয়ে। এ সময় হরিনগর পিটতলা এলাকায় পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়। আহত হয় তার দুই মেয়ে সিদ্দীকা ও নাফিজা।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD