শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দুই ডোজ টিকা নিয়েও ডেল্টায় আক্রান্ত হওয়ার আশঙ্কা, বলছেন বিশেষজ্ঞরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

করোনাভাইরাস বারবার তার রূপ বদলে নতুন নতুন চেহারায় হাজির হয়েছে। এরই ধারাবাহিকতায় করোনার অন্যতম রূপান্তর ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ পৃথিবীর উল্লেখযোগ্য অংশের মানুষকে আতঙ্কিত করে তুলেছে।

এ ডেল্টা ভ্যারিয়েন্টের উৎপত্তিস্থল ভারতে। ভারতে উৎপত্তি হলেও বর্তমানে এ ভ্যারিয়েন্ট পৃথিবীর প্রায় ৮০টি দেশে ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, ডেল্টা ভ্যারিয়েন্ট এ পর্যন্ত কালের সবচেয়ে শক্তিশালী করোনাভাইরাস। দুই ডোজ টিকা নেওয়া থাকলেও করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের আক্রমণ হতে পারে শরীরে। খবর রয়টার্সের।

বিশেষজ্ঞরা বলছেন, আদি করোনাভাইরাসের তুলনায় এর ডেল্টা ধরন আরও বেশি হারে দুই ডোজ টিকা নেওয়া মানুষদেরকে আক্রান্ত করতে সক্ষম- এমন প্রমাণ উত্তরোত্তরই মিলছে এবং এই মানুষেরা এই ভাইরাস ছড়িয়ে দিতে পারেন বলেও উদ্বেগ বাড়ছে।

বিশ্বের ১০ শীর্ষ কোভিড বিশেষজ্ঞের সাক্ষাৎকারে উঠে এসেছে এই তথ্য।

১০ জন শীর্ষ কোভিড বিশেষজ্ঞ সাক্ষাৎকারে বলেছেন, করোনাভাইরাসের যে কোনো ধরনে গুরুতর অসুস্থতা এবং হাসপাতালে যাওয়া থেকে সুরক্ষার ক্ষেত্রে টিকা অনেকখানি কাজে দেয় এবং এখনও টিকা না নেওয়া মানুষেরা ভাইরাস আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন।

কিন্তু সম্প্রতি বিভিন্ন দেশের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, টিকা পুরোপুরি নেওয়ার পরও ডেল্টা ধরনে আক্রান্ত হওয়া এবং হাসপাতালে যাওয়া মানুষের সংখ্যা নেহাৎ কম নয়।

করোনাভাইরাসে যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি সংক্রমণ এবং মৃত্যু দেখা দেশ যুক্তরাষ্ট্রে নতুন করে ভাইরাস সংক্রমিতদের ৮৩ শতাংশই ডেল্টা আক্রান্ত।

পাবলিক হেলথ ইংল্যান্ড গত শুক্রবার এক পরিসংখ্যান দিয়ে বলেছে, যুক্তরাজ্যে ডেল্টা ধরনে আক্রান্ত মোট ৩ হাজার ৬৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৮ দশমিক ৩ শতাংশ টিকা না নেওয়া মানুষ; আর ২২ দশমিক ৮ শতাংশ মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন।

সিঙ্গাপুরেও ছড়িয়েছে ডেল্টা ধরন। গত শুক্রবার সেখানকার সরকারি কর্মকর্তারা বলেছেন, সেখানে এই ভাইরাসে আক্রান্তদের তিন-চতুর্থাংশই টিকা নেওয়া মানুষ। যদিও তাদের কেউই গুরুতর অসুস্থ হননি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD