শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতীয় দলে করোনা, স্থগিত ম্যাচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

শ্রীলঙ্কা সফর করছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে জিতে এগিয়ে গেছে সফরকারীরা। আজ নামার কথা ছিল দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে।

তবে বাধা হয়ে দাঁড়াল করোনাভাইরাস। জৈব সুরক্ষা বলয়ে কোভিড পজিটিভ হয়েছেন ভারতের অল-রাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। ভারতীয় সংবাদ সংস্থা ‘এএনআই’ জানিয়েছে, ক্রুনাল পান্ডিয়া করোনা আক্রান্ত হওয়ায় মঙ্গলবারের ম্যাচটি স্থগিত হয়েছে। এই ম্যাচ হতে পারে বুধবার। যদিও সেটি নিশ্চিত করেনি দুই দেশের ক্রিকেট বোর্ড। সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ জুলাই।

একই অবস্থা ইংল্যান্ডে অবস্থিত ভারতের টেস্ট দলেও। করোনা আক্রান্ত হয়েছিলেন উইকেট রক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তবে সুস্থ হয়ে দলে যোগ দিয়েছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD