শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী মানুষের ঢল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

করোনা সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ‌্য করা গেছে।

বুধবার (২৮ জুলাই) সকালে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফেরিতে গাদাগাদি করে পদ্মা পার হয়ে শিমুলিয়া ঘাটে আসছেন যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের(বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল বিষয়টি জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাবাজার ঘাটে যাত্রীর চাপ বাড়তে থাকে। যাত্রীরা ছোট ছোট যানবাহনে, ব্যাটারিচালিত আটোরিকশা, প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে ভেঙে ভেঙে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্যে কর্মস্থলের দিকে ছুটছেন। অনেকে মহাসড়ক দিয়ে মোটরসাইকেল, অটোরিকশা, থ্রি-হুইলারসহ বিভিন্ন যানবাহনে ভেঙে ভেঙে বাংলাবাজার ঘাট হয়ে ফেরিতে শিমুলিয়া ঘাটে আসেন। এক্ষেত্রে তাদেরকে পথে পথে পুলিশের বাধা মোকাবেলা করতে হচ্ছে। শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডগুলোতে অল্প গাড়ি অপেক্ষায় থাকতে দেখা গেছে। জরুরি পরিষেবার আওতায় পণ্যবাহী পরিবহন, অ্যাম্বুলেন্স ঘাটে আসলেই পাঠিয়ে দেওয়া হচ্ছে ফেরিতে।

মো. ফয়সাল জানান, বর্তামনে ঘাটে তেমন পারাপারের জন‌্য তেমন যানবাহন নেই। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ১৭টির মধ্যে ৮টা ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটে বাংলাবাজার থেকে আসা ফেরিগুলোতে যাত্রীর বেশি চাপ আছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল সম্পূর্ণ বন্ধ আছে।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী লৌহজং উপজেলার মালিরঅংক মোড়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের খানবাড়ী মোড় ও শিমুলিয়া মোড়ে পুলিশি চেকপোস্টে বহাল রাখা হয়েছে। জরুরি পরিষেবার আওতায় সে সকল গাড়ি ছাড়া হচ্ছে। এছাড়া অন্যান্য সকল গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD