শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নেই দুই হাত, পা দিয়ে ক্যারাম খেলা যুবকের ভিডিও শেয়ার শচীনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

যারা অপ্রাপ্তির হিসাব কষতে কষতে হতাশায় পৌঁছে গেছেন, তাদের অনুপ্রাণিত করতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার। নেই দুই হাত, পা দিয়ে অনায়াসে ক্যারাম খেলছেন এক যুবক। শচীনের পোস্টের পর পর ওই ভিডিও ভাইরাল হয়ে যায়।

মানডে মোটিভেশন হ্যাশট্যাগে ভিডিওটি টুইটারে পোস্ট করেন শচীন। ওই ব্যক্তির নাম হর্ষদ গোথাঙ্কর। এক পায়ে দাঁড়িয়ে আরেকটি পা দিয়ে দক্ষ খেলোয়াড়ের মতো পকেটে ঘুঁটি ফেলে যাচ্ছেন তিনি। তার দৃঢ়তা আর দক্ষতায় অভিভূত শচীন।

শচীন ওই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সম্ভব আর অসম্ভবের মধ্যে ফারাক গড়ে দেয় একজনের সংকল্প। এই যে হর্ষদ গোথাঙ্কর, যে তার মোটো হিসেবে বেছে নিয়েছে ‘আই অ্যাম পসিবল’। তার উজ্জীবনী শক্তিকে ভালো লেগেছে, সবকিছু তার কাছে সম্ভব। তার কাছ থেকে আমরা সবাই কিছু শিখতে পারি।’

শচীনের ওই ভিডিওর ভিউ হয়েছে লক্ষাধিক। হার না মানা হর্ষদ সবার মন ছুঁয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD