শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বেনাপোলে ৪ তলা ভবন হেলে পড়ায় আতঙ্কিত এলাকাবাসী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

যশোরের বেনাপোল বন্দর এলাকায় অপরিকল্পিতভাবে ৪ তলা একটি ভবন নির্মাণ করায় তা হেলে গিয়ে অন্য একটি ভবন ঘেষে দাঁড়িয়েছে। এতে যে কোন সময় বড় আকারের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন প্রতিবেশিরা। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ভবনের মালিক পৌরসভায় অভিযোগ দায়ের করেছেন।

এদিকে হেলে পড়া ভবন ও তার পাশের ভবনটি বেসরকারী বানিজ্যিক ভবন। সব সময় ভবন দুটিতে প্রায় শতাধিক কর্মকর্তা, কর্মচারী অফিস করেন। দূর্ঘটনা ঘটলে বড় ধরনের প্রানহানী হতে পারে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন প্রতিবেশিরা।

জানা যায়, বেনাপোল কাস্টমস হাউসের বিপরীতে গাজিপুর নামে গলিতে হেলে পড়া ভবনের মালিক ইজাজ আহম্মেদ । তার ভবনটি হেলে পড়েছে তার আত্মীয় পাশের রবি চেম্বার এর মালিক শরিফুল ইসলাম নয়নের ভবনে।

রবি চেম্বার এর মালিক নয়ন বলেন ২০১৮ সালে এজাজ আহমেদ একটি ৪ তলা ভবন নির্মান করেন। সেই ভবনের পাশে আমার ৫ তলা ভবন। সম্প্রতি গত বছর আমফান ঝড়ে এজাজের ভবনটি হেলে গিয়ে আমার ৫ তলা ভবনে লেগে আছে। যে কোন সময় ভুমিকম্প বা অন্য কোন দূর্ঘটনায় দুই ভবন সহ পাশের কয়েকটি ছোটখাট ভবনের মানুষ বিপদে পড়তে পারে। হেলে পড়া বাড়ির মালিক এজাজকে একটা ব্যবস্থা নিতে বার বার বলা হলে আশ্বাস দিয়েও কাজে হাত দিচ্ছেনা। এতে আমি আতঙ্কিত। বিষয়টি বেনাপোল পৌরসভাকে লিখিত অভিযোগ করা হয়েছে।

হেলে পড়া ভবনের মালিক এজাজ আহমেদ বলেন তার বিল্ডিং নির্মানের সময় উপরের দিক যেতে যেতে ওই বিল্ডিংয়ের সাথে কিছুটা মিশে গেছে। আমি কিছু অংশ কেটে ফাঁকা করেছি বাকিটুকু কাটা হবে। এতে তেমন কোন ঝুকি নেই। এছাড়া আমি চারিপাশে আবারও গ্রেড ভিম দিব যাতে ভবিষ্যতে কোন অসুবিধা না হয়।

এ ব্যাপারে পৌর প্রকৌশলী মোশারফ হোসেন বলেন আমরা বিষয়টি সরেজমিনে দেখেছি। ভবনটি ৪র্থ তলা অনুমোদন। কিন্তু তিনি ৫ তলা কাজ শুরু করেছিলেন। নির্মান কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ভবনটি এ মুহূর্তে তেমন ঝুকিপূর্ণ না হলেও অনিয়ম করে কাজ করলে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। তাকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD