শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সেতুমন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ, ৫ ককটেল উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের বসুরহাট টু দাগনভূঞা সড়কে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুপ্রভাত চাকমা ঘটনাস্থলে রয়েছে। তবে কে বা কারা দিনে দুপুরে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে ওসি কিছু জানাতে পারেননি।

স্থানীয় সূত্র জানায়, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীরা এ ঘটনার জন্য কাদের মির্জার প্রতিপক্ষ দলীয় নেতাকর্মীদের দায়ী করছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু বলেন, এটি একটি সাজানো নাটক। বসুরহাট টু দাগনভূঞা সড়ক, এটি একটি আঞ্চলিক মহাসড়ক। এ সড়কে বার বার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কাদের মির্জা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

যুক্তরাষ্ট্র থেকে কাদের মির্জার নির্দেশে কোম্পানীগঞ্জকে অস্থিতিশীল রাখতে এবং প্রতিপক্ষের নেতাকর্মীদের ফাঁসানের জন্য তার অনুসারীরা এমন ঘটনা ঘটিয়েছে। এ সময় তিনি পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা যেন বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত রহস্য উদঘাটন করে।

ওসি সাইফুদ্দিন আরও জানান, মন্ত্রী বাড়ির সামনে বসুরহাট টু দাগনভূঞা সড়কের ফাঁকা জায়গায় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া ৫টি অবিস্ফোরিত ককটেল ও একটি কার্তুজ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD