শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গ্যাস সংকট : সাভার-জয়দেপুরে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ কমে যাওয়ায় জয়দেবপুর, সাভার, আশুলিয়া, কোনাবাড়ি, নরসিংদীসহ ঢাকার উত্তর অংশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এ কারণে সাভার-জয়দেপুর এলাকায় শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এ এলাকায় রান্নার চুলাও জ্বলছে না।

আজ সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিবিয়ানা ও জালালাবাদ গ্যাস ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ কাজের জন্য জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তিতাস অধিভূক্ত ধনুয়া, জয়দেবপুর, সাভার, আশুলিয়া, কোনাবাড়ি, টাঙ্গাইল, এলেঙ্গা, নরসিংদী ও ঢাকা শহরের উত্তরাংশে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করছে।

তিতাস সূত্রে জানা যায়, সারাদেশে দৈনিক চাহিদা ২২০ কোটি ঘনফুট থাকলেও তিতাস গ্যাস পায় ১৭০ কোটি ঘনফুট। কিন্তু সোমবার তা নেমে এসেছে ১২০ কোটি ঘনফুটে। ফলে রাজধানী ও আশেপাশের এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ জানান, দুটি গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন বন্ধ থাকায় গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে। তিনি আজকের মধ্যে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেন ।

ব্যবসায়ীরা বলছেন, জরুরি রপ্তানি কাজের জন্য লকডাউনের মধ্যে ও বিশেষ বিবেচনায় পোশাক কারখানা খোলা হয়েছে। এখন যদি গ্যাসের কারণে উৎপাদন ব্যাহত হয়, তাহলে পোশাক রপ্তানিও ব্যাপকভাবে ব্যহত হবে। সময় মতো পণ্য ডেলিভারি দিতে না পারলে কোটি কোটি ডলারের রপ্তানি আদেশ বাতিল হয়ে যাবে। কারখানা মালিকরা দ্রুত গ্যাস সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD