শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুলিশ কর্মকর্তা বাবাকে স্যালুট ক্যাপ্টেন মেয়ের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

বাবা পুলিশের এসআই আর মেয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন। সম্প্রতি বাবা-মেয়ে উভয় উভয়কে দিলেন স্যালুট। দেশ সেবায় নিয়োজিত দুই বাহিনীর এ দুই কর্মকর্তার স্যালুট দেয়ার এ ছবিটি দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে বাবা-মেয়ে।

খোঁজ নিয়ে জানা যায়, বাবা পুলিশের এসআই আব্দুস সালাম বর্তমানে কর্মরত রয়েছেন রংপুরের গঙ্গাচড়া মডেল থানায় কর্মরত। তার প্রথম সন্তান ক্যাপ্টেন ডা. শাহনাজ পারভীন সম্প্রতি তার পিতাকে স্যালুট জানান পিতা আব্দুস সালামও তার মেয়েকে স্যালুট জানান।

রোববার (আব্দুস সালাম তাকে স্যালুট জানানোর ছবিটি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। কিছুক্ষণের মধ্যেই ছবিটি ভাইরাল হয়। ছবিতে বাবা-মেয়ে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে।

ছবিটি হাজারো ফেসবুক ব্যবহারকারী শেয়ার দিয়েছেন। এতে অনেকেই মন্তব্য করেছেন- গর্বিত বাবার-গর্বিত মেয়ে।

এ বিষয়ে আব্দুস সালাম তার মেয়ের কারণে তিনি গর্বিত জানিয়ে মেয়ের জন্য সবার দোয়া কামনা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD