শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য রেকর্ডের সামনে সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর শেরেবাংলায় সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আর মাত্র ৫ উইকেট শিকার করলেই অনন্য এই মাইলফলক স্পর্শ করবেন সাকিব। ক্রিকেট ইতিহাসে যা নেই আর কারও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আর মাত্র ৫ উইকেট শিকার করলেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১ হাজার রান সংগ্রহের পাশাপাশি ১০০ উইকেট শিকারের নতুন মাইলফলক স্পর্শ করবেন সাকিব।

ইতোমধ্যে ৭৯ ম্যাচে সাকিবের রান ১ হাজার ৬০৪। আর বল হাতে শিকার করেছেন ৯৫ উইকেট।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট শিকারের দিক থেকে পঞ্চম স্থানে সাকিব।

এই সংস্করণের ১০৭ উইকেট নিয়ে সবার ওপরে শ্রীলংকার তারকা পেসার লাসিথ মালিঙ্গা। ৯৯ উইকেট নিয়ে দ্বিতীয় পজিশনে নিউজিল্যান্ডের টিম সাউদি। ৯৮ উইকেটে নিয়ে তৃতীয় পাকিস্তানের শহীদ আফ্রিদি। ৯৫ উইকেট নিয়ে রশিদ খানের সঙ্গে যৌথভাবে চার নম্বরে সাকিব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD