বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

করোনা রোগী ১১ দিন পর কাউকে আক্রান্ত করে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১১ দিন পর রোগীরা আর অন্য কাউকে আক্রান্ত করতে পারে না। এমনকি নিজেরা পজিটিভ থাকলেও তখন আর অন্যদের সংক্রমিত হওয়ার ভয় থাকে না। সিঙ্গাপুরের সংক্রমণ বিশেষজ্ঞরা নতুন এ গবেষণায় এ ফল পেয়েছেন।

সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকটিয়াস ডিজিস এবং অ্যাকাডেমি অব মেডিসিন যৌথ ওই গবেষণা করেছে। গবেষকরা বলছেন, অসুস্থ হওয়ার ১১ দিন পর আর কেউ অন্যদের আক্রান্ত করতে পারে না।

সিঙ্গাপুরে ৭৩ জন করোনা রোগীর ওপর পর্যবেক্ষণের পর এ ফল পেয়েছেন গবেষকরা। আর এই ফলের ভিত্তিতে সে দেশে করোনা রোগীদের চিকিৎসা এবং ছাড়পত্র দেওয়া হতে পারে।

বর্তমানে সে দেশে করোনা রোগী পরের পরীক্ষায় নেগেটিভ হওয়ার চেয়ে তিনি অন্যদের আক্রান্ত করতে পারেন কিনা, সে ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় গবেষণাটি মূল্যায়ন করার কথা। সে দেশে এখন পর্যন্ত ৩১ হাজার ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে ২৩ জন।

সূত্র : ব্লুমবার্গ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD