শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৪০ কিলোমিটার সাঁতার কেটে বকুলের রেকর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

মেঘনা নদীতে টানা ৪০ কিলোমিটার সাঁতার কেটে রেকর্ড গড়লেন নরসিংদীর পল্লী চিকিৎসক বকুল সিদ্দিক।

মঙ্গলবার (৩ আগস্ট ) সকাল ৬টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাহেবনগর থেকে সাঁতার শুরু করেন তিনি। উত্তাল মেঘনার বুকে টানা ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুপুর ১২টা নাগাদ নরসিংদীর রায়পুরা উপজেলার মনিপুরা ঘাটে এসে পৌঁছান। এসময় স্পিডবোট, নৌকা ও ট্রলার নিয়ে শতশত দর্শক তার সঙ্গে ছিলেন। নদীর দুইপাড়ে ছিলো উৎসুক জনতার ভিড়। ঘাটে হাজার হাজার মানুষ তাকে অভিবাদন জানাতে জড়ো হয়।

সিদ্দিকী গত বছরের ২৩ আগস্ট টানা ৪ ঘণ্টায় সাঁতার দিয়ে ১৫ কিলোমিটার উত্তাল মেঘনা পাড়ি দেন। এরপর স্থানীয়দের পক্ষ থেকে ১ লাখ টাকাও পুরস্কার জিতে নেন তিনি। এ বছর ব্যক্তিগতভাবে পূর্ব ঘোষণা দিয়ে ভৈরব বাজারের পাশ থেকে রায়পুরার হাইরমারা ইউনিয়নের মনিপুরাঘাটে ৪২ কিলোমিটার টানা সাঁতরে পার হন। ছয় সন্তানের জনক বকুল পেশায় একজন পল্লী চিকিৎসক। তিনি নরসিংদী সদর উপজেলার খোলাদিলা গ্রামের ডা. সিদ্দিকুর রহমানের ছেলে।

পল্লী চিকিৎসক বকুল সিদ্দিক বলেন, সাঁতারের মাধ্যমে তিনি বিশ্বের দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান।

রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোমেন তাকে বাংলাদেশের জাতীয় সম্পদ বলে অবিহিত করে রাষ্ট্রীয়ভাবে তাকে অন্তর্জাতিক অঙ্গনে তার প্রতিভা বিকাশের সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD