শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রূপগঞ্জে অ’গ্নিকাণ্ডে মারা যাওয়া শ্রমিকদের ম’রদেহ হস্তান্তর শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যাওয়া শ্রমিকদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (৪ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন করে ৪৮টি মরদেহের মধ্যে ৪৫ জন শ্রমিকের লাশ শনাক্ত করেছে। বাকি তিন মরদেহ শনাক্ত করতে স্বজনদের পুনরায় নমুনা সংগ্রহ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ৪৫ মরদেহের মধ্য থেকে আজ ২৪টি মরদেহ হস্তান্তর করবেন। ইতোমধ্যে তিনি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছেন। মরদেহ বুঝে নিতে সকালেই হাজির হয়েছেন স্বজনরা।

উল্লেখ্য, রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় গত ৮ জুলাই আগুনের ঘটনায় ৫২ জন মারা যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD