শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নদীতে মাছ ধরতে গেল শিশু লিয়ন, বাঁশঝাড়ে মিলল লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

টাঙ্গাইলের ঘাটাইলে মাছ ধরতে গিয়ে লিয়ন (৭) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। লিয়ন উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নদীর পাড়ের বাঁশঝাড়ের কাছে তার লাশ পাওয়া যায়।

লিয়নের পরিবার ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে লিয়ন বড়শি নিয়ে বাড়ির কাছেই বংশাই নদীতে মাছ ধরতে যায়। দুপুরের খাওয়ার সময় হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে নদীর পাড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে নদীর পাড়ের কাছেই একটি বাঁশঝাড়ের কাছে লিয়নের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লিয়নের বাবা মোবারক হোসেন জানান, লিয়নের চোখের দুই পাশে জখম হয়ে আছে। তার গলায় নখের আচড়ের মতো চিহ্ন আছে। তবে ঘটনাটি হত্যাকাণ্ড না অন্য কিছু এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি লিয়নের বাবা।

প্রতিবেশী বিপ্লব জানান, নদীর পাড়ের বাঁশঝাড়ের যেখানে শিশুটির লাশ পাওয়া গেছে সে জায়গাটিতে সচরাচর গ্রামের কোনো লোকজন যায় না।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি আপাতত রহস্যজনক মনে হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD