শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভুয়া ডিবি পুলিশ ধরা পড়ল আসল পুলিশের হাতে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

রংপুরের মিঠাপুকুরে ডিবি পুলিশ পরিচয়ে আসামি ধরতে গিয়ে আসল পুুলিশের হাতে ধরা খেলেন দুই প্রতারক।

রোববার (৮ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

দুই প্রতারক হলেন- উপজেলার লতিবপুর ইউনিয়নের বাতাসন দুর্গাপুর মৌসুমীপাড়া গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে কামরুজ্জামান ও জায়গীর বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন সাইফুল ইসলামের ছেলে দুলাল মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম নামে এক মোটরসাইকেল মেকানিক কাফ্রিখাল ইউনিয়নের মহদীপুর গ্রামে বিয়ে করেন। সেখানে বউয়ের সঙ্গে মনোমালিন্য হলে ২৭ জুলাই শ্বশুরবাড়ির লোকজন আরিফুলকে বেধড়ক মারধর করে। এরপর সুযোগ বুঝে আরিফুলের পরিবারের লোকজনও তার শ্বশুরবাড়ির একজনকে মারধর করেন।

এ ঘটনায় শ্বশুরবাড়ির পক্ষ থেকে আরিফুলের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মামলা করা হয়। এরপর কাফ্রিখাল ইউনিয়নের কোনাপাড়া গ্রামে দুলাভাইয়ের বাড়িতে আত্মগোপনে যান আরিফুল ইসলাম। এ সুযোগে রোববার ভোরে কামরুজ্জামান ও দুলাল নামের দুজন পুলিশ পরিচয় দিয়ে ওই বাড়িতে আরিফুলকে গ্রেফতারের চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী পুলিশের পরিচয়পত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেননি। পরে তারা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে মিঠাপুকুর থানার পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আরিফুলের বোন বেবি নাজনিন বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, আসামিদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, আরিফুলের নামে মামলা ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে গ্রেফতারকৃতরা পুলিশ সেজে তার বাড়িতে যায়। সেখানে তারা পুলিশের পরিচয় দেয় এবং চাঁদা দাবি করে। পরে খবর পেয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুইজন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD