শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

আ.লীগের এমপি এবাদুল করিম করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২০

বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবাদুল করিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্যও।

মঙ্গলবার রাতে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) গিয়াস উদ্দিন আহমেদ নিশ্চিত করে বলেন, ‘ঈদের দুইদিন আগে এবাদুল করিমের করোনাভাইরাস টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। তার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে’।

তিনি বলেন, ‘বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে’। বিকন ফার্মা বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি। প্রতিষ্ঠানটি ২০০টিরও বেশি জেনেরিক ওষুধ এবং ক্যান্সারের ৬৫টি ওষুধ উৎপাদন করে।

বিকন ফার্মা ক্যান্সারের ওষুধ রফতানি করে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকাতে বিকনের পণ্য যায়। প্রতিষ্ঠানটিতে প্রায় ২ হাজার লোক কাজ করছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD