শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মির্জাপুরে ১৬টি কয়লার কারখানা, শিশু-কিশোররা রোগ ব্যাধিতে আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে বনাঞ্চল ও জনবসতি এলাকায় ১৬টি কয়লার কারখানায় পোড়ানো হচ্ছে কাঠ। এসব কারখানা নির্মিত হওয়ায় বনাঞ্চলের কাঠ কেটে কয়লার কারখানায় বিক্রি করা হচ্ছে। এতে একদিকে বনাঞ্চলের কাঠ যেমন উজার হচ্ছে। অপর দিকে এর নির্গত ধোয়ায় জনস্বাস্থ্য ও পরিবেশ হুমকির মুখে পরেছে। তাছাড়া এলাকার শিশু-কিশোররাও নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। চুল্লির ধোয়ায় এলাকার মৌসুমী ফল গাছের মুকুল ও সবজি গাছ নষ্ট হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

এলাকাবাসী ও বন বিভাগ সূত্র জানান, মির্জাপুর উপজেলার আজগানা, বাশতৈল এবং তরফপুর ইউনিয়নে প্রায় ৬ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। বাঁশতৈল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের ২৫৫ শতাংশ জমি রয়েছে। ওই জমি প্রতি মাসে ৮ হাজার টাকা বাড়ায় ২ বছর আগে বাঁশতৈল ইউনিয়নের কাহারতা গ্রামের হাবিবুর রহমান ও গায়রাবেতিল গ্রামের মজিবুর রহমানের কাছে ভাড়া দেন। পরে তারা জমির মালিক বিল্লাল হোসেন ও হারুন অর রশিদ নামে দুইজনকে সাথে নিয়ে চারজনে ওই স্থানে ১৭টি কয়লা তৈরির চুল্লি স্থাপন করেন।

ওই কারখানায় কাঠ চোরারা প্রতিদিন ট্রাক এবং গরু-মহিষের গাড়িতে শতশত মন কাঠ এনে ১০০ টাকা থেকে ১২০ টাকা মন দরে বিক্রি করেন। ওইসব কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। প্রতিটি চুল্লিতে ৩ থেকে ৪ দিনে ২০০ মন কাঠ পুড়ানো হয়। তা থেকে ৫৫ থেকে ৬০ বস্তা কয়লা তৈরি হচ্ছে। ২৫ থেকে ২৭ কেজি ওজনের প্রতি বস্তা কয়লা ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়লা পরিবহনে যাতে কোন সমস্য না হয় সেজন্য চটের বস্তায় এসব কয়লা বিভিন্ন স্থানে শীষা এবং সিলভারের তৈজসপত্র তৈরি কারখানায় সরবরাহ করা হয় বলে জানা গেছে। প্রতি মাসে প্রতিটি চুল্লিতে ১ হাজার ৬০০ মন কাঠ পুড়ানো হচ্ছে। সে হিসেবে ওই ১৬টি চুল্লিতে ২৫ হাজার ৬০০ মন কাঠ পুড়ানো হয়।

প্রতিদিন প্রকাশ্য দিবালোকে এভাবে শতশত মন কাঠ পোড়ানোর ফলে নির্গত ধোয়ায় জনস্বাস্থ্য ও এলাকার পরিবেশও মারাতœকভাবে বিঘিœত হচ্ছে। কয়লার কারখানার কালো ধোয়ায় ওইসব এলাকার মৌসুমী ফল আম, কাঠাল, বড়ই ও লিচুর মুকুল ঝরে পড়ে। এছাড়া কলা, বেগুন, কাঁচামরিচের আবাদও নষ্ট হচ্ছে বলে কৃষকরা অভিযোগ করেছেন।

কয়লার চুল্লির ধোয়ায় কোমলমতি ছাত্র-ছাত্রীরাসহ সব বয়সের মানুষ সর্দি কাশি এবং চোখের জ্বালা সহ নানা প্রকার রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

বনাঞ্চলে গড়ে উঠা এসব কয়লার কারখানার মালিকরা এলাকায় এতই প্রভাবশালী যে, তাদের বিরুদ্ধে এলাকাবাসী টু-শব্দও করতেও সাহস পাচ্ছে না।

জয়নাল মিয়ার স্ত্রী ফুলখাতুন জানান, ২০ শতাংশ জমিতে বেগুন, ১০ শতাংশ জমিতে বড়ই, ৪০ শতাংশ জমিতে কাঁচা মরিচের আবাদ করা হয়েছিলো। ধোয়ায় নষ্ট হয়ে গেছে।

আনোয়ারের স্ত্রী জহুরা বেগম জানান, কাঠের ধোয়ায় শিশুসহ আমরা শ্বাসকষ্টে ভুগছি।

বৃদ্ধ জয়না খাতুন জানান, আমি জমি নিয়ে খুব কষ্ট করি। বেগুন, মরিচ, আবাদ করি। ধোয়ায় তার মরিচ ও বেগুন ক্ষেত নষ্ট হয়ে গেছে বলে জানান।

বাঁশতৈল পশ্চিমপাড়া গ্রামের বৃদ্ধ মকিম উদ্দিন জানান, তিনি ৪০ শতাংশ জমিতে কলার আবাদ করেছেন। চুল্লির ধোয়ায় কলার মোচা নষ্ট হচ্ছে। এতে কলা ভালো হয় না। বার বার নিষেধ করার পরও চুল্লি সরানো হচ্ছে না।

প্রশাসন দুইবার ভেঙ্গে দিলেও আবার কাঠ পুড়ানো হচ্ছে বলে তিনি জানান। পরিবেশ বিনস্টকারী ওই কয়লার চুল্লি উচ্ছেদের দাবি জানান তাঁরা।

জমির মালিক বিল্লাল হোসেন জানান, তিনি প্রতি মাসে ৮ হাজার টাকায় ২৫৫ শতাংশ জমি ভাড়া দিয়েছেন। এছাড়া কয়লা তৈরির ব্যবসায় তারও অংশ রয়েছে। তিনি জানান, একটি চুল্লিতে ২০০ মন লাকরি পুড়িয়ে ৫৫ থেকে ৬০ বস্তা (২৫/২৭ কেজি) কয়লা তৈরি হয়। প্রতিটি বস্তা ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করা হয়। প্রতিটি চুল্লিতে মাসে ৭ থেকে ৮ বার কয়লা তৈরি করা হয়ে থাকে। এজন্য শ্রমিকদের কাঠ সাজাতে ও কয়লা তৈরি শেষে বের করতে ৩ হাজার ৬০০ টাকা দিতে হয়। এছাড়া একজন সর্দার রয়েছে তাকে ২০ হাজার টাকা বেতন দিতে হয়।

বাঁশতৈল রেঞ্জর রেঞ্জার আশরাফুল আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি মে মাসে যোগদান করেছি। কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লির কোনো বৈধতা নেই। এর আগে বন বিভাগের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ধ্বংস করা হয়েছিলো। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন জানান, ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে কয়লা তৈরির চুল্লি ধ্বংস করা হয়েছিল। উপজেলা প্রশাসন করোনা মহামারিতে ব্যস্ত থাকার সুযোগে আবার চালু হতে পারে। দ্রুত সময়ের মধ্যে অভিযান চালিয়ে তা ধ্বংস করা হবে বলে তিনি জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD