শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সন্ত্রাসীর গুলিতে চেয়ারম্যান প্রার্থী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীদের গুলিতে নাছির উদ্দিন নোবেল (৪২) নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন। নোবেল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম‌্যান পদপ্রার্থী ছিলেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়ায় এ হত‌্যাকাণ্ড ঘটে।

নাছির উদ্দিন নোবেল সিকদার পাড়ার মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের এ তথ‌্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত‌্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD