শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে কনস্টেবল আহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে শহিদুল ইসলাম (২২) নামের কনস্টেবল আহত হয়েছেন।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যান বিএনপির নেতাকর্মীর। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে সাবেক ফুটবল খেলোয়াড় বিএনপি নেতা আমিনুল হকসহ দলটির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

সংঘর্ষের সময় অসাবধানতাবশত পুলিশের ছোড়া রাবার বুলেট কনস্টেবল শহিদুলের নিতম্বে লাগে। পরে তাকে আহত অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক শহিদুলের এক সহকর্মী বলেন, সংঘর্ষের সময় অসাবধানতাবশত রাবার বুলেট তার শরীরের লেগেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত পুলিশ সদস্য জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তার নিতম্বে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD