শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হঠাৎ ভেঙে পড়ল ব্রিজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা খালের ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙে পড়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ ব্রিজটি ভেঙে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছে রায়েন্দা ও খোন্তাকাটা ইউনিয়নের মানুষ।

এছাড়া বিভিন্ন পণ্যবাহী নৌযান চলাচলও ব্যাহত হচ্ছে। ভোরে ব্রিজ ভাঙনে কোনো হতহতের ঘটনা ঘটেনি।

এক বছর আগেই এই সেতুটি পরিত্যাক্ত ঘোষণা করার পর ১০০ ফুট দূরত্বে আরেকটি বিকল্প সেতু নির্মাণ করা হয়। কিন্তু তারপও ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে মানুষ চলাচল করত।

প্রত্যক্ষদর্শী রায়েন্দা বাজারের নৈশ প্রহরী মো. আউয়াল মিয়া জানান, ভোর ৫টার দিকে বিকট শব্দে ব্রিজটি ভেঙে পড়ে। তখন বাজার বা সেতুতে কোনো লোকজন ছিল না। যে কারণে কোনো ক্ষতি হয়নি।

জানা গেছে, ১৯৯৮ সালে রায়েন্দা খালের ওপর এলজিইডি বিভাগের মাধ্যমে ৩৫ লাখ টাকা ব্যয়ে (লোক কষ্ট আয়রণ ব্রিজ) লোহার ব্রিজটি নির্মাণ করা হয়। এই মধ্যে সেতুর লোহার পিলারগুলো নিচ থেকে সম্পূর্ণ ক্ষয় হয়ে যায়। এছাড়া আরসিসি তিনটি স্প্যানে ভয়াবহ ফাটল ধরে। তারপরও ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে আসছে। সেই থেকে প্রায় ২৩ বছরে মধ্যে একবারও মেরামত না করায় আরো ক্ষতিগ্রস্ত হয় সেতুটি।

শরণখোলা উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন জানান, পরিত্যক্ত ব্রিজটি ভেঙে ওই একই স্থানে নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাবনাটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এক বছর আগেই সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে। তাছাড়া সংযোগ সড়কের জন্য জায়গা না থাকায় সেতু নির্মাণ শুরু করতে বিলম্ব হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD