শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাস চাপায় দুই পথচারী নিহত, বাসে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

নরসিংদীর শিবপুরে বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী বাসের চাপায় দুই নারী পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তানজিনা আক্তার নামে এক কিশোরী। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড় হাজীবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকার কিতাব আলীর স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও সৃষ্টিগড় এলাকার আয়েস আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)। আহত তানজিনা সম্পর্কে রোকেয়া বেগমের নাতনী।

ইটখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার নিশ্চিত করেছেন এ তথ্য।

পুলিশ ও স্থানীয়রা জানান, সৃষ্টিগড় হাজীবাগান এলাকায় সড়ক পার হওয়ার জন্য সড়কের পাশে দাঁড়ানো ছিলেন দুই নারী ও এক কিশোরী পথচারী। এ সময় সিলেট থেকে ঢাকাগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে ভুল পাশে গিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় কিশোরী তানজিনাকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত হয়ে স্থানীয়রা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD