শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্রোতে ভেসে গেল ছেলে, ঝাঁপ দিয়েও বাঁচাতে পারলেন না মা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১

মায়ের সঙ্গে ছাগল চরানো দেখছিল ছয় বছরের শিশু রবিউল মিয়া। হঠাৎ করে খালের স্রোতে পড়ে যায় শিশুটি। মা শিশুকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়েও পারলেন না সন্তানকে রক্ষা করতে। পরে স্থানীয়রা পানি থেকে শিশুটির মৃত দেহ উদ্ধার করে। আজ রবিবার দুপুর ১টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, জগন্নাথপুর পৌরসভার হবিবপুর দক্ষিণপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে রবিউল তার মা মায়া বেগমের সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী হবিবপুর-সৈয়দপুর সড়ক এলাকায় ছাগল চারাতে যায়। এ সময় হঠাৎ করে পাশের একটি খালের স্রোতের পানিতে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে মা পানিতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু স্রোতের পানি থেকে ছেলেটিকে বাঁচাতে পারেনি তিনি। ঘণ্টাখানির পর ওই খালের হবিবপুর এলাকা থেকে শিশুটির মৃত দেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুর মামা জানান, মায়ের সঙ্গেই ছাগল চড়াতে গিয়েছিল রবিউল। ছেলে বাঁচাতে না পেরে তার মা বারবার কান্নায় মুর্ছা যাচ্ছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সুপ্রিয়া জানান, স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD