শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পালিয়ে যাওয়ার সময় দুই সহযোগীসহ মাঝি আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষে ২১ জন নিহত হওয়ার ঘটনায় মাঝিসহ তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে পালিয়ে যাওয়ার সময় উপজেলার চরইসলামপুর গ্রাম থেকে তাদেরকে আটক করে স্থানীয়রা।

আটকরা হলেন- জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার আবজল মিয়ার ছেলে ও ট্রলারের মাঝি জামির মিয়া (৩৫), মাঝির সহযোগী কাশেম মিয়ার ছেলে মো. খোকন (২২) ও মৃত আব্দুল করিমের ছেলে মো. রাসেল (১৮)।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, ঘটনার পর ট্রলারটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাঝি ও তার দুই সহযোগী। এ সময় চরইসলামপুরে তাদেরকে আটক করে পুলিশে দেয়া হয়।

এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেল মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ নারী ও শিশুর মরদেহ রয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে। রাতে উদ্ধার কাজে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল যোগ দিয়েছেন।

এদিকে, বিলের পাড়ে স্বজনদের ভিড়ও কমে গেছে। উদ্ধার ২১ জনের মরদেহ শুক্রবার রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়। শত শত মানুষের ভিড় সামলাতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।

শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইছকা বিলের মনিপুর এলাকায় বালুবাহী নৌকার ধাক্কায় প্রায় ১০০ যাত্রী নিয়ে চলা নৌকা ডুবে যায়। এ ঘটনায় নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD