শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যে ৪ দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে ৪ দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা। রোববার (২৯ আগস্ট) বেলা ১১টায় নীলক্ষেত মোড়ে জড়ো হন তারা। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়েই মাঠে নেমেছি। আমাদের দাবিগুলো পূরণ করা হোক। যত দ্রুত সম্ভব আমাদের কলেজ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা করছি।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১. চতুর্থ বর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা সঠিকভাবে পুনর্মূল্যায়ন করতে হবে অথবা শিক্ষার্থীদের জন্য ১০ দিনের মধ্যে বিশেষ পরীক্ষার নোটিশ দিতে হবে।

২. সাত কলেজের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ক্লাস যাচাই করতে হবে।

৩. শিক্ষার্থীদের যেকোনো ধরনের একাডেমিক সমস্যা নিজ কলেজের মাধ্যমে সমাধান করতে হবে।

৪. সব বিভাগের ফলাফল একসঙ্গে প্রকাশ এবং বিভিন্ন বিভাগের আটকে থাকা পরীক্ষার ফলাফল আগামী ৭ দিনের মধ্যে প্রকাশ করতে হবে।

ধানমন্ডি জোনের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার ইহসানুল ফেরদৌস বলেন, আমরা শিক্ষার্থীদের অনুরোধ করেছি তারা যেন মূল সড়ক বন্ধ না করে। তারা এখন সড়কের এক পাশে অবস্থান করছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD