শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সৈয়দপুরে নৈশকোচের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ১ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞাত একটি নৈশকোচের চাকায় পিষ্ট হয়ে আনিছুর রহমান (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত শনিবার (২৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে শহরের উপকণ্ঠ সৈয়দপুর-নীলফামারী আঞ্চলিক মহাসড়কের ওয়াপদা গেট এলাকার হিন্দুপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপের কর্মচারি আনিছুর রহমান (৫৫ )। ঘটনার রাতে তিনি মোটরসাইকেল নিয়ে ঢেলাপীর বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় তিনি ওয়াপদাগেট সংলগ্ন হিন্দুপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দূরপাল্লার অজ্ঞাত একটি নৈশকোচের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক। ঘটনার পর পরই পালিয়ে যায় অজ্ঞাত নৈশকোচটি। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়কে জোড়ো হয়ে অবস্থান নিলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুঘর্টনার খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা এলাকায় এবং তার বারা নাম বাছের আলী। তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানায় চাকরির সুবাদে শহরের রসুলপুর এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাস করতো বলে জানা গেছে।

সৈয়দপুর থানার ওসি মো. আবুল হাসনাত খান জানান, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত রেল কর্মচারি আনিছুর রহমানের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD