শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পদ্মায় ধরা পড়ল ১৬ কেজির বোয়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

রাজবাড়ী ও ফরিদপুরের সীমানায় কামাড়ডাঙ্গী এলকায় পদ্মার মোহনায় ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির বোয়াল মাছ ধরা পড়েছে।

সোমবার (৩০ আগস্ট) সকাল ৬টার দিকে পলাশ হালদার নামের এক জেলের জালে এই বিশাল বোয়াল মাছটি ধরা পড়ে।

পলাশ হালদার জানান, দৌলত‌দিয়া ঘা‌টের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছ‌টি একটু লা‌ভের আশায় মাছটি তার কাছ থে‌কে কি‌নে নেন। এরপর সকাল সা‌ড়ে ৭টার দি‌কে দৌলত‌দিয়া ঘা‌টের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের নিকট থে‌কে মাছ‌টি ২ হাজার ৩শ টাকা কে‌জি দ‌রে মোট ৩৬ হাজার ৮শ টাকায় ফ‌রিদপুর মধুখালীর এক ব্যবসায়ী মাছ‌টি কি‌নে নেন।

আরও পড়ুন: জেলের জালে ধরা পড়লো ১০ মণের শাপলা পাতা মাছ

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, পদ্মার মাছ এম‌নি‌তেই সুস্বাদু। তারপর য‌দি হয় বড় আকা‌রের, তাহ‌লে তো কথাই নাই। সব সময় পদ্মার মা‌ছের চা‌হিদা থা‌কে। বড় বড় ব্যবসায়ী, শিল্পপ‌তিরা ব‌লে রা‌খে। ভাল মাছ পে‌লে তা‌দের দি‌তে। কিন্তু সব সময় তো বড় মাছ পাওয়া যায় না। আজকের মাছ‌টি কেনার স‌ঙ্গে স‌ঙ্গেই কে‌জি‌তে ১শ টাকা লা‌ভে বি‌ক্রি ক‌রেছন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD