শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মিরপুরের উইকেটে ১৫০-১৬০ রান আশা করছেন ডমিঙ্গো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

কিছুদিন আগেই অস্ট্রেলিয়া দল এসে হাড়ে হাড়ে বুঝে গেছে মিরপুর শেরবাংলার উইকেট কেমন। ওই সিরিজে মিরপুরের উইকেট ছিল ব্যাটসম্যানদের জন্য বিভীষিকা। তাছাড়া গতিময় পেসারদের জন্য এই উইকেট কার্যকর নয়। এখানকার উইকেট সবসময় মন্থর থাকে। বল পিচ করে ধীরে ব্যাটে আসে। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে সবকিছু যেন বেশিই ছিল। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ‘ভালো মানের’ পিচ আশা করছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

আজ সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমি ভালো উইকেটের আশা করছি। আমরা জানি, ভালো ব্যাটিং উইকেটে ব্যাট করা ও ব্যাটিং লাইন-আপের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি ম্যাচ জয় করা ও জয়ের আত্মবিশ্বাস কতটা জরুরি, সেটাও জানি। আমার ধারণা, মিরপুরের স্বাভাবিক ও ভালো উইকেটই পাওয়া যাবে এই সিরিজে, যেখানে ১৫০-১৬০ রান হবে ভালো স্কোর। এটাই হয়তো পরিস্থিতির দাবি এবং এমন কিছুর দিকেই আমরা তাকিয়ে থাকব।’

অস্ট্রেলিয়া সিরিজে অবশ্য দুটি উইকটে পরপর পাঁচটি ম্যাচ হয়েছে। তাই উইকেট পরিচর্যার সময় হয়নি। তাছাড়া ভারী বৃষ্টি থাকায় মাটি ছিল ভেজা। এবার তেমনটা হবে না বলে আশা করছেন ডমিঙ্গো, ‘আমি তো আর মাঠকর্মী নই! আমি কেবল ভালো উইকেটের আশাই করতে পারি। একটা ব্যাপার হলো, বছরের এই সময়টায় যে আর্দ্রতা ও যে পরিমাণ বৃষ্টি হয়, সূর্যের মুখ খুব একটা দেখা যায় না। বছরের অন্যান্য সময় যে ধরনের উইকেট বানানো যায়, এই সময়টায় ওইরকম উইকেট পাওয়া কঠিন।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD