শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকায় এলেন ম্যাট হেনরি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

ব্যাটসম্যান ফিন অ্যালেন ঢাকায় এসে করোনায় পজিটিভ হলে নিউজিল্যান্ড দলে ডাক পান পেসার ম্যাট হেনরি। টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ মঙ্গলবার, ৩১ আগস্ট নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে পৌঁছেছেন হেনরি।

বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) জানিয়েছে, দুপুর ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে টিম হোটেলে চলে গেছেন হেনরি।

টিম হোটেলে আগামী তিন দিন কোয়ারেন্টিনে থাকবেন হেনরি। দুবার করোনা টেস্টে উত্তীর্ণ হতে পারলেই খেলতে পারবেন কিউই ফাস্ট বোলার। ফলে সিরিজের প্রথম দুটি ম্যাচ মিস করবেন তিনি।

নিউজিল্যান্ড দলের অধিনায়ক টম লাথাম জানিয়েছেন, ফিন অ্যালেন একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন। আজ এবং আগামীকাল তার করোনা টেস্ট হবে। দুই টেস্টের ফল নেগেটিভ এলেই দলে যোগ দিতে পারবেন ব্যাটার অ্যালেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD