শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সির মালিক এখন আনসু ফাতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের পথচলায় নিজের নামের সঙ্গে জার্সির নম্বরটাও যুক্ত হয়ে গিয়েছিল লিওনেল মেসির। ‘এলএমটেন’ একটি ব্র্যান্ড হয়ে গিয়েছিল। কিন্তু সেসব এখন অতীত। লিওনেল মেসি এখন পিএসজির।

পিএসজিতে মেসির জার্সি নম্বর ৩০। বন্ধু নেইমার নিজের ১০ নম্বর জার্সিটা দিতে চাইলেও মেসি নেননি। পিএসজির ১০ নম্বর নেইমারেরই আছে। কিন্তু বার্সার ১০ নম্বর জার্সির কী হবে- এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। স্পেন ও বার্সেলোনার উদীয়মান তারকা আনসু ফাতিকে ১০ নম্বর জার্সিটি তুলে দিয়েছে বার্সা। আজ বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান দলটি।

ব্রাজিলীয় তারকা ফিলিপে কুতিনহোকে নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত ফাতির হাতে তুলে দেওয়া হলো বার্সার ১০ নম্বর জার্সিটি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD